টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পানিবন্দি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।

আজ ১৩ সেপ্টেম্বর সোমবার পৌর এলাকার বিশ্বাস বেতকা এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিদ, সিনিয়র যুগ্ন সম্পাদক তুহফাতুল ইসলাম জাদিদ, যুগ্ম-সম্পাদক অনিক সরকার, সাগঠনিক সম্পাদক রিফাত আহমেদ, দপ্তর সম্পাদক মো. আল-আমিন সিয়াম, কোষাধক্ষ্য শারমিন শিমু, ব্লাড বিষয়ক সম্পাদক তারেক মিয়া, ক্রীয়া সম্পাদক যুবরাজ খান অনিক, সদস্য ফরিদ খান ও মিম আক্তার প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করছি। সংগঠনটি প্রতিষ্ঠাতার পর থেকে আমরা নিজেদের প্রচেষ্ঠায় বিনামূল্যে রক্তদান, বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ, করোনাকালীন দূর্যোগে খাদ্য সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় সম্বলহীন পরিবারকে আর্থিক সহযোগিতাসহ নানা সেবামূলক কার্যক্রম পালন করে আসছি।

ত্রাণ সামগ্রী গুলোর মধ্যে রয়েছে, চাউল,আলু,পেঁয়াজ, ডাল, লবন, খাবার সেল্যাইন ও নিত্য প্রয়োজনীয় ওষুধ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme