সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাতে উপজেলার জোড়দীঘি হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মুহাম্মদ আলী রাজু ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের হাতিমারা গ্রামের সিদ্দীক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে মুহাম্মদ আলী রাজু ও আসাদুল ইসলাম মটরসাইকেলযোগে সাগরদীঘি থেকে সখিপুর যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মুহাম্মদ আলী রাজুকে মৃত ঘোষণা করেন।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme