মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আরজিনা আক্তার (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে নিজের শয়নকক্ষের বাঁশের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

আরজিনা ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদালি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বলেন, আরজিনা তার মায়ের সাথে রাগ করে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। পরে মৃতদেহের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme