সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রিকশাচালককে হাতুড়ির আঘাতে হত্যা

  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩০ বার দেখা হয়েছে।

প্রতিনিধি প্রতিবেদক : টাঙ্গাইলে এসপি অফিসের কাছে রাশেদুল ইসলাম ফকির (২৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাতপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারকালে মরদেহের পাশেই পড়ে ছিলো একটি রক্তমাখা হাতুড়ি। কোন ছিনতাই চক্রের হাতে রাশেদুল খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাশেদুল ইসলাম সিরাজগঞ্জের মিস্ত্রিগাতি এলাকার রওশন আলী ফকিরের ছেলে।

আজ দুপুরে টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ ফয়সাল জানান, আদালত এলাকার আমতলা থেকে রিকশাচালক রাশেদুল ইসলামের মরহেদ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা হাঁতুড়ি এবং একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ছিনতাইকারী চক্র রাশেদুলকে হাঁতুড়ি দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, প্রতিনিয়তই ডিস্ট্রিক্ট গেট থেকে জেলা কারাগার সড়কে আদালত এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশেই পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থাকলেও নিরাপত্তা জোরদার না থাকায় ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটে। এ সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme