সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার জয় পদ পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ও নিউজ বাংলা২৪.কমের টাঙ্গাইল প্রতিনিধি মো. শামীম আল মামুনসহ অতিথিরা।

শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল বাসাইল সখিপুরের সাংসদ জোয়াহেরুল ইসলাম বলেন , ‘নিউজ বাংলা বাংলাদেশে মিডিয়ার ইতিহাসে অনলাইনে এই ১ বছরেই নজিরবিহীন সফলতা দেখিয়েছে। এত অল্প সময়ে কোন অনলাইন পত্রিকা এত পাঠক জনপ্রিয়তা অর্জন করতে তা নিউজ বাংলাই প্রমাণ করেছে। করোনা লকডাউনের মধ্যেও তাদের সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নিউজ বাংলাই পেরেছে।’

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme