সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা সম্পাদক মানসুরা

  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৬১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের টাঙ্গাইল জেলা শাখা। এতে আয়শা আক্তার শিখাকে সভাপতি এবং মানসুরা আকন্দকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গত রোববার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মানোয়ার বেগম এক চিঠিতে আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৯টি সহ-সভাপতি, ৩টি যুগ্ম সাধারণ সম্পাদক, ৩টি সাংগঠনিক সম্পাদক, ১৯টি বিভিন্ন বিভাগীয় সম্পাদক এবং ৩৫টি সম্মানিত সদস্য পদ রাখা হয়েছে।

এদিকে নতুন কমিটির তালিকা প্রকাশ পাওয়ায় পর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবাগত কমিটির সদস্যবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

নবাগত সভাপতি আয়শা আক্তার শিখা ফেইসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও তাকে সভাপতি নির্বাচিত করায় স্থানীয় সংসদ সদস্য তানভীল হাসান ছোট মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম এবং জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমা খানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme