সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)।

রোববার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় শহরের ভিক্টোরিয়া রোডে টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহাসচিব হাজবুল আলম, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সমীর বসাক প্রমুখ।

নেতা কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে সংগঠিত সকল অপরাধ দমনে আইনশৃংঙ্খলা বাহিনী ও সরকারকে সহায়তা করার আশ্বাস দেন। এছাড়াও মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন শক্তিতে রূপান্তরিত করার দাবি জানান। গ্রাহক সেবার মান নিশ্চিতসহ হারানো মোবাইল উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাসও দেন নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme