সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মহানবী (সঃ) এর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে র‌্যালী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মাধ্যমে একটি র‌্যালী সন্তোষ থেকে কাগমারি পীর শাহ জামান (রাঃ) এর মাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় পীর শাহ জামান (রাঃ) ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত, দোয়া ও মোনাজাত করা হয়।

সকল কমর্সূচিতে মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ ইরফানুল বারী, খোদাই খেদমতগার ও ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, তালিমাতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় মুসুল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানীর জীবদ্দশা থেকেই প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সন্তোষ থেকে কাগমারী পর্যন্ত র্যালী ও পীর শাহ জামান (রাঃ) মাজার জিয়ারতের প্রচলন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme