সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর রাতে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের সাথে নিবিড় সর্ম্পক স্থাপনের গুরুত্ব দিয়ে বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের নানা সংগতি ও অসংগতি সম্পর্কে জানতে পারি। পাশাপাশি সমাজের নানা অপরাধ ও আপনারা তুলে ধরেন। এজন্য সেই সব বিষয়ে কাজ করতে পারি। টাঙ্গাইলে সকল অপরাধ নিয়ন্ত্রন করাসহ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করবে পুলিশ সদস্যরা।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা প্রমুখ। এছাড়াও উপস্থিত সংবাদকর্মীরা নানা বিষয়ে মতামত প্রকাশ করেন।

সভায় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme