টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৮১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের করটিয়ায় ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব এ অভিযান চালায়।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় করটিয়া পূর্বপাড়া এলাকার পিতা- মৃত আব্দুল হাইয়ের ছেলে মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে (৩২) ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme