টাঙ্গাইলে সমবায় দিবস পালিত

  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নে আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী প্রমুখ।

সভায় বক্তারা, জীবন মান উন্নয়নে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সমবায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এবং সমবায়ের মাধ্যমে পারষ্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ, বিশ্বাস ও মূল্যবোধের চর্চা করে সমবায় পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme