নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়ানোর প্রতিবাদে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে বিএনপির একাংশ

  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়ানোর প্রতিবাদে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে বিএনপির একাংশ।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রত্যাখানকৃত সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র নেতৃত্বে শহরের পার্কবাজারসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, সরকার মানুষকে পিষ্ট করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে। ‘আজকে কেরোসিন ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে জেলা বিএনিপর সাবেক সহ-সভাপতি ছাদেকুল আলম খোকা, সাবেক বিএনপি নেতা হাবিবুল্লাহ খান হাবিব, সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা সেলিম রেজা, জাহাঙ্গীর তালুকদার, যুবদল নেতা ফরহাদ আহমেদ ফারুকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme