টাঙ্গাইলে দ্রব্যমূল্যে বৃদ্ধির দায়ে ৫ ব্যাবসায়ীকে জরিমানা

  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সরকারি নির্দেশনা অমান্য করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল বৃদ্ধির দায়ে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে শহরের পার্ক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রানুয়ারা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল বৃদ্ধি দায়ে দুইজন পোল্ট্রি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা ও তিন মুদি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য দোকারদারকে সচেতন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme