সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠায় পরীক্ষা স্থগিত

  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আর্থিক লেনদেনের অভিযোগে বাসাইলের কাউলজানী ইউনিয়নের ডুমনীবাড়ি উচ্চবিদ্যালয়ের চারটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বাসাইল গোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, ডুমনীবাড়ি উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, আয়া ও নৈশপ্রহরী পদে একজন করে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই চার পদের বিপরীতে ২০ জন প্রার্থী আবেদন করেন। তবে গোপনে কয়েকজন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি প্রার্থীদের মধ্য জানাজানি হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসাইল প্রেসক্লাব কর্তৃপক্ষকে জানান। পরে প্রেসক্লাবের একটি দল পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে গিয়ে এ বিষয়ে নিয়োগ কর্তাদের কাছে জানতে চান। পরে আলোচনা শেষে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেয়।

এ বিষয়ে ডুমনীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘নিয়োগ-বাণিজ্যের বিষয়টি আমার জানা নেই। প্রার্থীদের পূর্ণ উপস্থিতি না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘নিয়োগ-বাণিজ্যের অভিযোগ নিয়ে আমি লিখিত কোনো অভিযোগ পাইনি।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme