সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়ায় ধলেশ্বরী নদীর তীরে একটি গাছ থেকে আফজাল হোসেন (৪০) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, শনিবার রাতে আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে যান। রোববার গাছের সাথে গলায় কাপড় প্যাচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার প্রয়োজন।

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, কাতুলী ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে গাছের সাথে গলায় কাপড় বাঁধা আফজালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme