সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নির্মাণাধীন ভবণে বোমার মতো বস্তু রেখে চাঁদা দাবি

  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণধীন ভবণে বোমার মতো বস্তু রেখে চিঠির মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর বাজারে মো. আব্দুর রাজ্জাকের বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন ভূঁইয়া দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।

রাজ্জাকের চাচাতো ভাই মাসুদ মিয়া বলেন, ‘চাচাতো ভাই বোন মিলে ওই বাসাটি নির্মাণ করছেন। চাচাতো ভাই আশুলিয়াতে চাকরি করে। বোন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার চাচি পাশেই এক টিনশেড ঘরে বাসা ভাড়া থাকেন। সকালে চাচি ফজরের নামাজ শেষে দরজা খুলতেই দেখেন চিঠি পড়ে রয়েছে। চিঠিতে দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। সেখানে কারো ঠিকানা দেওয়া হয়নি। তবে চাঁদার এক লাখ টাকা রাত ১০টার আগে পার্শ্ববর্তী ব্রিজের পাশে চালতা গাছে নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিস্ফোরিত হবে। টাকা পাওয়ার পর রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি নষ্ট করা হবে। টাকা পরিশোধের পর বোমটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেছে দুর্বৃত্তরা। তারপর থেকে আতঙ্কে দিন পার করছে নির্মাণাধীন ভবণের মালিকরা। বিষয়টি পুলিশ অবগত করা হয়েছে।’

ওসি মামুন ভূঁইয়া বলেন, নির্মাণাধীন তিন তলা ভবণের নিচ তলায় বোমার মতো বস্তুটি রাখা আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme