সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মনোনয়ন না পাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আফজাল হোসেনকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দাইন্যা ইউনিয়নের জন সাধারণ।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, ইউপি সদস্য পলাশ মন্ডল, ইউপি সদস্য মোতালেব হোসেন মন্ডল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চিনু চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রুবেল প্রমুখ। এসময় দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আফজাল হোসেন দীর্ঘ ১৮ বছর সফলতার সাথে যিনি দায়িত্ব পালন করছেন। দাইন্যা ইউনিয়ন জনগনের সাথে কাধে কাধ মিলিয়ে উন্নয়ন করেছেন। আমাদের নয়নের মনি আফজাল ভাই মনোনয়ন না দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে। আফজাল ভাইকে মনোনয়ন ফিরিয়ে দেয়ার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে অঅনুরোধ করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme