সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৫০ জন প্রতিবন্ধি পেলেন হুইল চেয়ার

  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ৩০ তম আর্ন্তজাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধি দিবসে টাঙ্গাইলে ৫০ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম হীরা।

উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

আয়োজক বেসরকারী সংস্থা সিআরডিডির সভাপতি আবরার এইচ ইউসুফজাই তনু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, মেহেরপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শস্ভ’রাম পাল, স্বাচিপের জেলা সভাপতি ডাঃ কামরুল ইসলাম খান ইউসুফজাই এবং সিআরডিডির উপদেষ্টা অমল ব্যানার্জী প্রমুখ।

প্রতিটি ৬ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধিরা অত্যন্ত খুশি। গ্রামীণ প্রতিবন্ধি উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)র নির্বাহী প্রকৌশলী সিফাত মোহাম্মদ আরেফিন এ ধরনের উদ্যোগ চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme