টাঙ্গাইলে দাবা লীগের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৭০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শততম জন্মবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দাবা লীগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এ লীগের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, আটলান্টা স্টিল এন্ড টেকনোলজিস লিমিটেডের মেনেজিং ডিরেক্টর বাহারুল ইসলাম তালুকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme