সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাগ্য ফিরলো‌ ঘানি টানা সেই সুফিয়া বেগমের

  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামে চল্লিশ বছর ধরে ঘানি টানা সেই সুফিয়া বেগম(৫৫) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা গোপালপুরবাসী” ফেসবুক গ্রুপ।

সুফিয়া বেগমকে দেয়া হয়েছে বিশেষ পদ্ধতিতে তৈরি যন্ত্রচালিত ঘানি ও শীতবস্ত্র।

রবিবার (১২ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, সুফিয়া বেগমের নিজ বাড়ির আঙিনায় সুফিয়ার ঘানি ঘর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি(তদন্ত) মামুন ভুইঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিনগন, গনমাধ্যমকর্মী প্রমূখ।

বিশেষ পদ্ধতিতে তৈরি ঘানি পেয়ে উচ্ছ্বসিত সুফিয়া বেগম বলেন, আমার জীবনে এমন পরিবর্তন আসবে কখনো‌ কল্পনাও করতে পারিনি, এখন থেকে আর বুকে চেপে ঘানি ঘুড়াতে হবে না, নতুন এই ঘানি দিয়ে ব্যবসা চালিয়ে আমার আগামী দিন গুলো সুখের হবে, আর কারো মুখাপেক্ষী হতে হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme