প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের টাঙ্গাইল সদর উন্নয়ন এলাকার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের টাঙ্গাইল সদর উন্নয়ন এলাকার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, প্রশিকা’র গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার প্রমুখ।

প্রশিকা’র গভর্নিং বডির চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ১৭ জন গ্রাহকের মাঝে ৩ লাখ ৫৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

এছাড়াও তিনটি হুইল চেয়ারম্যান বিরতণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme