সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের গোপালকেউটিল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন নাহিদ মিয়া, সুবহান আলী, লিটন মিয়া, বারেক মিয়া, আতাউর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। এতে হুমকির মুখে পড়েছে যমুনার পাড়ের ফসলি জমি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উল্টো প্রাণ নাশের হুমকি দেয় প্রভাবশালীরা। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme