টাঙ্গাইলে গাঁজাসহ আটক ২

  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার রাবনা বাইপাসের নাহার গার্ডেন ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তাল পট্টি গাজীপুর গ্রামের সালাউদ্দিন ফারুকের ছেলে শিপন মিয়া (২০) ও একই উপজেলার মুরাদ কালী কাপুর গ্রামের আব্দুল আলম খন্দকারের ছেলে শাওন খন্দকার (২০)। এসময় আটককৃতদের সাথে থাকা ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, আসামীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme