সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে টাঙ্গাইল সদর থানাধীন আশিকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটুপাড়া এলাকার মো: শাহজাহান আলীর ছেলে অফিজুল ইসলাম (২৬)। এসময় তার কাছ থেকে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, সে মাদক দ্রব্য হেরোইন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হতে অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে বিক্রি করে আসছিলো।

পরে আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme