সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সড়ক বিভাগের জাযগায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।

বুধবার সকাল থেকে সদর উপজেলার নগরজালফৈ থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে রাবনা বাইপাস পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শতাধিত স্থাপন উচ্ছেদ করা হয়। এছাড়াও দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।

টাঙ্গাইল সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা করে ব্যবস্থা পরিচালনা করে আসছিলো। এতে শহরে যানজট লেখেই থাকতো। যার ফলে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষের। পরে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে উপস্থিতিতে পুলিশ, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম বলেন, সড়ক বিভাগের চাহিদার পরিপ্রেক্ষেতি এ অভিযান পরিচালনা করা হয়। সড়ক বিভাগের অধিগ্রহণকৃত নগরজালফৈ থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে রাবনা বাইপাস পর্যন্ত জায়গায় প্রায় ৪শ’ থেকে ৫শ’ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। প্রযায়ক্রমে সকল স্থাপনাই উচ্ছেদ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme