সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে গবাদিপশু বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তেরবাড়িয়া গ্রামে আগুনের হাত থেকে গবাদিপশু বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মারাত্বক দগ্ধ স্বামীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে দগ্ধ গৃহকর্তা শাহাদৎ হোসেন সাধু (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গৃহকর্তার মেয়ে সাজেদা বেগম এবং তার প্রতিবেশী শিহাব হোসেন।

গত মঙ্গলবার গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে আগুন লেগে যাওয়া গোয়াল ঘর থেকে গবাদি পশু বাঁচাতে গিয়ে শাহাদৎ হোসেন সাধু ও তার স্ত্রী জয়মনা (৪৫) আগুনে মারাত্বক দগ্ধ হন। এতে শাহাদতের শরীর প্রায় সত্তর শতাংশ এবং স্ত্রী শরীরের প্রায় ত্রিশ শতাংশ পুড়ে যায়। স্বামী-স্ত্রী দুজনকেই গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গৃহবধূ জয়মনা এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়ালঘরে থাকা তাদের একটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme