ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা

  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর। এতে বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ ফারজানা ইয়াসমিন, পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযুদ্ধা শামসুল আলম মনি, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme