সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে “বঙ্গবন্ধুর অবদান শীর্ষক” আলোচনা সভা

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে “ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানসহ ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের আয়োজনে ২২ মার্চ সকালে টাঙ্গাইল শিশু একাডেমী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ-পরিচালক মোহাম্মদ আলী। সভায় বক্তরা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার ও প্রসারে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme