ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৪২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল র‌্যাব কর্তৃক মাদক বিরোধী অভিযার পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৮ দশমিক ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানার বারখাদা এলাকার মৃত নির্মল কুমার অধিকারী’র ছেলে নিমাই অধিকারী (৩০)। এসময় তার কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ( যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা) এবং ৮ দশমিক ৪ কেজি গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১৭ হাজার ৬শ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও দুটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। মাদক কারবারি জানায়, মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ অন্যান্য থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

পরে আটককৃত আসামীর বিরুদ্ধের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪(গ)/১৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme