টাঙ্গাইলে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ (উত্তর)।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজীপাড়ার আ. ছালাম দেওয়ানের ছেলে মো. রানা আহম্মেদ (৩৮)।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালত পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় মাদক কারবারির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme