সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ক্লাব রোড ব্যান্ডের মৌলিক গান চকলেট এর উন্মোচন

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ১০৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের জনপ্রিয় ব্যান্ড “ক্লাব রোড” এর মৌলিক গান চকলেট নামে একটি গানের উন্মোচন করা হয়েছে।

২ মে সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল রেড ক্রিসেন্ট মার্কেটের নিচ তলায় ব্যান্ডের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের (টাম্বা) প্রেসিডেন্ট শামীম খান, সাধারণ সম্পাদক লিমন খানসহ জেলার বিভিন্ন ব্যান্ডের সদস্যবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, ক্লাব রোড ব্যান্ডের সদস্য এইচ আর ইমন, সাফিউল ইসলাম অন্তর, সিফাত খান, সিয়াম মাহমুদ, দ্বীপ সাহা, সাকের আহমেদ, ইমন আরেফিন ও আরাফা আল জামান অনয়।

“ক্লাব রোড” ব্যান্ডের সদস্যরা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলবাসী ও ভক্তবৃন্দের কথা চিন্তা করে ব্যান্ডের পক্ষ থেকে ঈদের বিশেষ আয়োজন হিসেবে মৌলিক গান ‘চকলেট’ উন্মোচন করা হলো। আশাকরি আগামী দিনে আমাদের ব্যান্ড আরো ভালো কিছু উপহার নিয়ে আসবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme