সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্বামী পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলার আগ ছাওয়ালী গ্রামের সরোয়ার মিয়ার মেয়ে সোনিয়া আক্তার বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

সোনিয়া আক্তারের স্বামী কবির হোসেন বর্তমানে ঢাকা মিরপুর-১৪ পুলিশ লাইন্সে কর্মরত আছেন। পুলিশ কনস্টেবল কবির হোসেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমন গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার লিখিত বক্তব্যে বলেন, কয়েক মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিরের সাথে আমার কথা হয়। এরপর এই বছরের (১৪ ফেব্রুয়ারি) আমাদের ঢাকায় বিয়ে হয়। বিয়ের পর থেকে কবির আমার উপর চালাতে থাকে নির্মম অত্যাচার। পরে কবির টাকা দাবি করে। এ পর্যন্ত কবির আমার কাছ থেকে ৪ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে। এখন কবির আমার সাথে কোন প্রকার যোগাযোগ না রেখে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সে এখন আমার বাবাকে ফোন দিয়ে বলে, যদি সাত লক্ষ টাকা দিতে পারেন তাহলে আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করবো। কবিরের আগে বিয়ে হয়েছিল। সে কথা লুকিয়ে রেখে আমাকে বিয়ে করে। আমি কবিরের কঠিন বিচার চাই। কবিরের বিরুদ্ধে তার কর্মরত থানায় অভিযোগ দায়ের করবো অতি দ্রুতই।

সোনিয়া আক্তারের মা নাজমা বেগম বলেন, আমার মেয়ের সাথে প্রতারণা করেছে কবির। তাই কবিরের কঠিন বিচার দাবী করছি।
সোনিয়া আক্তারের বাবা সরোয়ার মিয়া বলেন, পুলিশ মানুষের নিরাপত্তা দেয়। আর সেখানে কবির আমার মেয়ের সাথে প্রতারণা করেছে। কবিরের পুলিশে থাকা মানায় না। তার কঠিন বিচার চাই।

সোনিয়া আক্তারের ছোট ভাই মিরাজ বলেন, আমার বোনের সাথে যা হয়েছে তা সম্পূর্ণ বেআইনিভাবে হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবী করছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল কবির হোসেনকে মুটোফোনে কল করলে তিনি জানান, এই বিষয়ে এখন কথা বলতে পারবো না। পরে কথা বলবো বলে কল কেটে দেন।

সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তারের সাথে উপস্থিত ছিলেন তার বাবা সরোয়ার মিয়া, মা নাজমা বেগম, ছোট ভাই মিরাজ মিয়া।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme