সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবা ও ৩১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামের মৃত লুৎফর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের শহীদুল মিয়ার ছেলে লুৎফর মিয়া (৩৪)। এসময় তাদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, র‌্যাবের একই টিম মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামক স্থানে অভিযান চালায়। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩১ লাখ টাকা মূল্যের ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি ঢাকা জেলার সাভার উপজেলার বাড্ডা সাকিনের চান্দু শেখের ছেলে মো. নান্নু শেখ (৩৫)।
র‌্যাব কমান্ডার আরও জানান, আটককৃতদের নামে টাঙ্গাইল সদর ও কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme