সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাটিভির ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদের সভাপতিত্বে ও বাংলাটিভির জেলা প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামাল এবং এনটিভির স্টাফ রিপোর্টার মহব্বত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী ও বাংলাটিভির সিনিয়র যুগ্মবার্তা সম্পাদক সালাহউদ্দিন বাদলসহ বিশিষ্টজনেরা।

পরে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সদ্য প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি বলেন, বাংলাটিভি দেশ এবং প্রবাসীদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme