সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিজেকে নির্দোষ প্রমাণ করতে সচেষ্ট চেয়ারম্যান, ভাড়াটে লোকের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৮৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নিজেকে নির্দোষ প্রমাণ করেতেই লোক ভাড়া করে মানববন্ধন করেছেন সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার। এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাত জন ইউপি সদস্য। এসময় তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা সাধারণ মানুষের কাছে মিথ্যা কথা বলেছেন। তারা সাধারণ মানুষকে বলেছেন, নতুন রাস্তা করা হবে, তাই রাস্তা করার আগে মিছিল করা লাগবে, না হলে রাস্তা আসবে না।

এ বিষয়ে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী বলেন, সখীপুর, ভালুকা, উথুরা, কালিয়াসহ আশেপাশের ইউনিয়ন থেকে মহিলা ভাড়া করে এনে দেখাইছে, তার জনপ্রিয়তা আছে। ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আমাকে ফোন দিয়েছিল। আমাকে যেতে বলেছিল মানববন্ধনে। আমি বলেছি, আমি যেতে পারবো না, তাতে যা হয় হবে। তিনি আরো বলেন, আমার ওয়ার্ডে অনেককে মিথ্যা প্রলোভন দিয়ে যেতে বলেছে, কাউকে কাউকে টাকা দেয়ার কথা বলেছে, তারা কেউ যায়নি। পরে আশেপাশের ইউনিয়ন থেকে লোক ভাড়া করে এনে মানববন্ধন করেছেন চেয়ারম্যান। ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফরহাদ আলী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে দশ টাকার কাজ হয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। ৫ নম্বর ওয়ার্ড সদস্য সুরুজ মিয়া অন্যান্য ইউপি সদস্যদের দেয়া বক্তব্যকে সত্য বলে অভিহিত করে বলেন, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আর দু’একজন ইউপি সদস্য এই টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

তবে এই বিষয়ে ইউপি চেয়ারম্যান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, খান পরিবার ও বিএনপির কিছু লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সকল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme