সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে পাঁচটি ক্লিনিক সিলগালা

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশের সব অবৈধ বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তবায়নে গোপালপুরে জরিমানাসহ পাঁচটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

রোববার দুপুরে গোপালপুর পৌর শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন গোপালপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পৌর শহরের দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যমুনা ডিজিটাল হাসপাতাল, পুণ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী, গোপালপুর থানার এসআই মো. রবিউল ইসলামসহ পুলিশ সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme