সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা চালসহ এক কালোবাজারীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কালোবাজারী ও মজুদধারী বিরোধী অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা চালসহ এক কালোবাজারীকে আটক করেছে র‌্যাব।

৩১ মে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কট কমান্ডার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহানশাহগঞ্জ বাজার সংলগ্ন সিলিমপুর ইউনিয়ন পরিষদের সামনে মেসার্স রাকিব হোসেন হৃদয় এর গুদাম ঘরের ভিতরে কালোবাজারী ও মজুদধারী বিরোধী অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের মৃত মোসতী মাহমুদের ছেলে মো: আব্বাস আলী (৬০)। এসময় তার গুদাম ঘর থেকে ১৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক নাম মাত্র ১০ টাকা মূল্যে গরীব দরিদ্রদের জন্যে সরবরাহকৃত চাল বেশী মুনাফা লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে বেশী দামে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।

পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(১)/২৫(২) ধারায় ১টি মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme