দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২ মে বৃহস্পতিবার শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মোস্তাক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র স্টাফ করেসপনডেন্ট মহাব্বত হোসেন, দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মাছুদ রানা, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি’র জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মো: মাসুদুল হক, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এ এইচ রুবেল, সাংবাদিক এরশাদুল ইসলাম, সোহেল রানা, মাহবুবুর রহমান ডিপটি, সুমন সরকার, সুমন, দৈনিক টাঙ্গাইল প্রতিদিন এর সখীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, মধুুপুর প্রতিনিধি আ: হামিদ, গোপালপুর প্রতিনিধি নূর আলম, ভূঞাপুর প্রতিনিধি মো: আব্দুর রহিম মিঞা, কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme