সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

৪০৪ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সদরে ৪০৪ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রংপুর জেলার গঙ্গাচড়া উপজোর বড়রুপাই গ্রামের চিত্তরঞ্জণ রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় (৪১), একই জেলার হারাগাছ উপজেলার হরিরম্মল গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে জাহিদ হাসান (২৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪৭), একই জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের আসমান আলীর ছেলে মশিউর রহমান (৩০)। এসময় ৪০৪ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড, মাদক কারবারীর ব্যবহৃত পিকআপ ভ্যান এবং নগদ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme