সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে নেশার ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে পৌর শহরের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কোনাবাড়ীর বাসিন্দা অধীর সূত্রধরের ছেলে ষষ্ঠী সূত্রধর (৪২) ও একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সাহেব আলী (৪৫)।

পুলিশ জানায়, মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় ব্যক্তি অনুমোদনবিহীন নেশাজাতীয় ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ষষ্ঠী সূত্রধর ও সাহেব আলীকে আটক করি। পরে তাদের কাছ থেকে ৪০পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করি।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অনুমোদনবিহীন এ সব নেশার ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme