ইজিবাইকের ধাক্কায় ১ম শ্রেনির ছাত্র নিহত

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে স্কুল ছুটির পর বাড়ী ফেরার সময় সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো নূরাণী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র হাবিবুল্লার।

রবিবার দুপুরে আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ আলমনগর দাখিল মাদরাসার নূরাণী শাখার ছাত্র ও আলমনগর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। মাদরাসার সুপার আমিনুল ইসলাম মারুফি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, নিহত আবদুল্লাহ মাদরাসা ছুটির পর সড়কের পাশ দিয়ে সহপাঠি বন্ধুর সাথে বাড়ী ফিরছিল। এসময় সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আসতে দেখে তারা দুইজন দু’দিকে দৌড় দেয়। এতে চালক একজনকে বাঁচাতে গাড়ী ঘোরানোর সময় আবদুল্লাহকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারাত্বক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme