সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনার কারণে বিদেশ ফেরত প্রবাসীরা পেলেন সহায়তা

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে ফিরে আসা টাঙ্গাইলে ২৪ জন প্রবাসীকে সহায়তা করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু’র) উদ্যোগে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

এ সময় টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোলায়মান, ডেমো টাঙ্গাইলের সহকারী পরিচালক হাসান আল কামাল, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক খায়ের ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও রামরু’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রবাসীদের মধ্যে ভ্যান, ছাগল, সেলাই মেশিং, ফল, ফ্রিজ মেরামতের যন্ত্রাংশ, মুরগির খাদ্য, হেয়ার কাটিং, মাছের খাদ্য, অটো ইত্যাদি বিতরণ করা হয়।

রামরু’র কর্মকর্তারা জানান, করোনা ভাইরাসের কারণে অনেক প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে অনেকেই মানবেতর জীবন যাপন করছে। অসহায় এসব প্রবাসীদের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এ সহায়তা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme