সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিখোঁজে ৬ দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৯৩৯ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিন পর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সিলিমপুর গ্রামের জীবন চন্দ্র আর্যের ছেলে জয় চন্দ্র আর্য (২৪)।

মঙ্গলবার ২ আগস্ট বিকেলে কালিহাতী পৌরসভার সিলিমপুর পশ্চিম পাড়া এলাকার বেতক্ষেত থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে জয় চন্দ্র আর্য হঠাৎ কোথায় যেন চলে যায়। অনেক খুঁজাখুঁজি করে না পাওয়ায় ৩১ জুলাই নিহতের স্ত্রী আশা দাস কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উঁচু গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme