টাঙ্গাইলে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেওলা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।

২৯ আগস্ট সোমবার টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনর্চাজ মো: দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় টাঙ্গাইল পৌর শহরের দেওলা এলাকায় এসআই মোঃ রাইজ উদ্দিনের নেতৃত্বে এএসআই মাসুদ পারভেজ, কনস্টেবল মোঃ জামাল উদ্দিন, মোঃ মেহেরুল ইসলাম, রুবেল মাহমুদ এবং আলী হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme