সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী রোডস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় ধারালো অস্ত্র দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মো: খালেদ মাহমুদ কিরন (২৯), থানা পাড়ার মো: আ: হাই হাওলাদারের ছেলে মো: সজল হাওলাদার (২৫) ও বেপারীপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান অনুপ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম জানান, শনিবার রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে এসআই শুভ সাহার নেতৃত্বে এক দল পুলিশ তিনজন ডাকাতকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এসময় তাদের কয়েকজন সঙ্গী পালিয়ে যায়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme