সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আইসক্রিম কারখানা মালিককে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার দোয়েল আইস এন্ড বরফ ও শহরের কাগমারা এলাকায় পোলাক আইসক্রিম নামক দুটি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুমুল্লি চোরাস্তা বাজার ও কাগমারা মেছের মার্কেট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।

ক্ষতিকারক ও মেয়াদ বিহীন ফুড কালার, ভেজাল কেমিক্যাল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ দোয়েল আইস ক্রীম এন্ড বরফ নামক প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা ও পোলাক আইসক্রিম কারখানার মালিককে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ মালামাল ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, আগামীতেও উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme