সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩ অক্টোবর সোমবার বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, মাহমুদুল হাসান কলেজের বাংলা বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), এস এস এস এর প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জোবায়ের, সাংবাদিক রতন আহমেদ সিদ্দিকী’সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিশুর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme