সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৪টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন ও চার হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার ৯ অক্টোবর বিকেলে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এবং পাইকড়া ইউনিয়নের হাসড়া ও জলই বিলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।

এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দায়ী ৪টি ড্রেজার মেশিন ও আনুমানিক চার হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কালিহাতী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, জনস্বার্থে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme