সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নদীতে মাছ ধরতে নেমে বৃদ্ধা নিখোঁজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের ঝিনাই নদীতে মাছ ধরতে নেমে হযরত আলী(৬০) নামক এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হযরত আলী মাদারজানি পশ্চিমপাড়া গ্রামের এরফাস আলীর পুত্র।

জানা যায়, বুধবার ১২ অক্টোবর সন্ধ্যায় প্রতিদিনের মতোই প্রতিবেশী গনি মিয়াকে সাথে নিয়ে হাত দিয়ে খুঁজে মাছ ধরতে ঝিনাই নদীতে নামেন তিনি।

হযরত আলীর পুত্র মোঃ রুবেল হোসেন জানান, বাবা প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ঝিনাই নদীতে মাছ ধরতে নামেন। হাত দিয়ে মাছ ধরার সময় মাছ রাখার পাত্রটি (পাতিল) ভেসে নদীর আরেক প্রান্তে চলে যায়। এসময় পাত্রটি (পাতিল) আনতে তার সাথে থাকা গনির মিয়ার কাছ থেকে টর্স লাইট নিয়ে নদীর অপরপ্রান্তে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন তিনি। এসময় গনি মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝিনাই নদীতে উদ্ধার অভিযানে পরিচালনা করলেও তাকে পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৪ ঘন্টা যাবৎ এক কিলোমিটার নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। ঐ পরিবারদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে খবর দেওয়া মাত্রই আমরা আবার অভিযান পরিচালনা করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme