সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

১৪ অক্টোবর শুক্রবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার খুদিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার নওয়াগাঁও এলাকার মো: আমির হোসেনের ছেলে মো: জসিম (২৬) ও একই এলাকার মো: জসিম মিয়ার ছেলে নিলিমা আক্তার মিশু (২৫)। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা জানায়, মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।

র‌্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme